ফাইনাল ম্যাচে বৃষ্টির কোনো পূর্বাভাস এখনো নেই। তবুও যদি বৃষ্টি হয় তাহলে কী হবে? আইসিসির নিয়ম অনুযায়ী, সেমিফাইনালের মতো ফাইনালেও বৃষ্টি হলে রিজার্ভ ডে’তে যাবে ম্যাচ।
এর আগে দুই সেমিফাইনালেও রিজার্ভ ডে রাখা ছিল। রোববার ম্যাচ শেষ করা সম্ভব না হলে সোমবার ম্যাচ হবে। সেক্ষেত্রে রোববার ম্যাচ যেখানে শেষ হয়েছিল, সোমবার সেখান থেকেই ম্যাচ আবার শুরু হবে।
.png)
যদি সোমবারও বৃষ্টি হয় এবং ম্যাচ খেলা না হয়, সেক্ষেত্রে আর রিজার্ভ ডে দেওয়া হবে না। তখন ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে। আর ম্যাচ পরিত্যক্ত হলে যৌথ চ্যাম্পিয়ন হবে ভারত ও অস্ট্রেলিয়া।
তবে ভাল খবর হলো- আহমেদাবাদে রোববার বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। রৌদ্রোজ্জ্বল দিন থাকবে। আকাশ থাকবে পরিষ্কার। যদিও নভেম্বর রেইন হয়, তারপরও ম্যাচ ভাসিয়ে দেওয়ার মতো বৃষ্টির সম্ভাবনা নেই।