১ লক্ষ ৩০ হাজার দর্শকধারণ ক্ষমতা সম্পূর্ণ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল। ক্রিকেটপ্রেমীদের আশায় কি জল ঢালবে বৃষ্টি! কী বলছে আবহাওয়া?
এবার বিশ্বকাপে শুরুটা ভাল না হলেও ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। ৮ ম্যাচ জিতে ফাইনালে উঠেছেন প্যাট কামিন্সরা। এদিকে এখনও অপ্রতিরোধ্য ভারত। ফাইনালে নামার আগে ফুঁটছে গোটা ভারত। আহমেদাবাদে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
.png)
এই ম্যাচে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ঝকঝকে আবহাওয়া থাকবে। দিনের বেলা তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি। আর্দ্রতার পরিমাণ ৩৮-৬০ শতাংশ।