ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩

ফিফটির কাছে গিয়ে আউট রোহিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১৪, ১৯ নভেম্বর ২০২৩
ফিফটির কাছে গিয়ে আউট রোহিত
রোহিত শর্মা

জমজমাট এক আসর সমাপ্তির পথে। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে আহমেদাবাদের বাইশ গজে মুখোমুখি অস্ট্রেলিয়া ও স্বাগতিক ভারত। এমন ম্যাচে পাওয়ার প্লে-র শেষ ওভারে উইকেট হারিয়েছে দলটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১০ ওভারে দুই উইকেটে ৮০ রান।

বিশ্বমঞ্চে আজ ষষ্ঠ ট্রফির লড়াইয়ে নেমেছে অস্ট্রেলিয়া। এ অবস্থায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি দলপতি প্যাট কামিন্স। ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রোহিত শর্মা ও শুভমান গিল।

Advertisement

তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে প্রথম ৪ ওভার ভালোই কাটে ভারতের। দুই ওপেনার এ সময় যোগ করেন ৩০ রান। পঞ্চম ওভারে প্রথম আঘাত হানে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্কের বলে মাত্র ৪ রানে আউট হন গিল।

শুরুতে উইকেট হারালেও আক্রমণাত্মক মনোভাব থেকে সরে আসেনি ভারত। রোহিত শর্মা ও বিরাট কোহলি দলকে রান রেট ঠিক রেখে এগিয়ে নিতে থাকেন। সেই ধারাবাহিকতায় ফিফটির পথে ছিলেন রোহিত।

তবে পাওয়ার প্লে-র শেষ ওভারে এসে ম্যাক্সওয়েলের বলে পরাস্ত হন রোহিত। ফিফটির খুব কাছে গিয়ে আউট হন তিনি। সাজঘরে ফেরার আগে ৩১ বলে ৪৭ রান করেন ভারতীয় অধিনায়ক।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!