[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩
বল হাতে শামিই বিশ্বকাপের সেরা
মোহাম্মদ শামি
ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ট্রেভিস হেডের দুর্দান্ত সেঞ্চুরিতে সহজ জয় পায় অজিরা। আসরে বল হাতে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন শামি।
বিশ্বকাপের চলতি আসরে ২৪ উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি। এর মাধ্যমে এককভাবে আসরের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন তিনি। পেছনে ফেলেছেন ২৩ উইকেট নেয়া অজি লেগস্পিনার অ্যাডাম কাম্পাকে।
ফাইনাল ম্যাচের শুরুতে দুর্দান্ত এক ক্যাছে রোহিত শর্মাকে ফেরান হেড। সেই ধাক্কা আর সামলাতে পারেনি ভারত। পরে ব্যাট করতে নেমে চাপের মুখে খেলেন ১৯৭ রানের অনবদ্য এক ইনিংস। তাই অবিসংবাদিতভাবে এবারের আসরের ফাইনালের ম্যাচসেরা নির্বাচিত হন তিনি।
.png)
তবে সবাইকে ছাড়িয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার নিজের করে নিয়েছেন বিরাট কোহলি। এবারের আসরে সর্বোচ্চ ৭৬৫ রান করেছেন কোহলি। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯৭ রান রোহিত শর্মার।
অন্য সবার চেয়ে পারফরম্যান্সে যোজন যোজন এগিয়ে থেকে সহজেই টুর্নামেন্ট সেরার পুরষ্কার নিজের করে নেন কোহলি। যদিও দলকে শিরোপা জেতাতে না পারায় তার আক্ষেপ থাকাই স্বাভাবিক।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!