ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বেনজেমাদের দায়িত্ব নিলেন আর্জেন্টিনার কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭, ২০ নভেম্বর ২০২৩
বেনজেমাদের দায়িত্ব নিলেন আর্জেন্টিনার কোচ
ছবি- সংগৃহীত

সৌদি আরবে চলছে ফুটবল বিপ্লব। একের পর এক সেই বিপ্লবের অংশ হয়েছেন বিশ্ব ফুটবলের তারকা-মহাতারকারা। এবার সেই তালিকায় যোগ দিলেন এক আর্জেন্টাইন।

তবে ফুটবলার হিসেবে নয়, বরং সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদে নিয়োগ পেয়েছেন আর্জেন্টিনার মার্সেলো গ্যালার্দো। এরই মধ্যে দায়িত্ব গ্রহণের লক্ষ্যে সৌদি পৌঁছেছেন এ আর্জেন্টাইন কোচ।

এর আগে কোচ হিসেবে রিভার প্লেটকে দুটি কোপা লিবার্তাদোরেসের শিরোপা জিতিয়েছেন গ্যালার্দো। তাকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যের ক্লাব আল ইত্তিহাদ।
 
গত মৌসুমে সৌদি ক্লাবকে শিরোপা এনে দেওয়া নুনো এস্পিরিতো সান্তোর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন গ্যালার্দো। টটেনহ্যাম এবং উলভসের সাবেক কোচ পর্তুগালের এস্পিরিতোকে চলতি মাসের শুরুতে বরখাস্ত করা হয়। গত জুনে যোগ দেয়া ফরাসি তারকা স্ট্রাইকার করিম বেনজেমার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায় বরখাস্ত করা হয়েছে এ কোচকে।  

Advertisement

উল্লেখ্য, মন্টেভিডিওর ন্যাসিওনালের কোচ হিসেবে ২০১২ সালে গ্যালার্দো জয় করেন উরুগুয়ের শিরোপা। ২০১৪ সালের মে মাসে কোচ হিসাবে রিভারে ফিরে আসেন এবং গত নভেম্বরে চুক্তির মেয়াদ শেষ হবার আগমুহুর্ত পর্যন্ত তিনি সেখানে একের পর এক ট্রফি জিতেছেন। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!