ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে নিউজিলান্ড

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:১২, ২১ নভেম্বর ২০২৩
টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে নিউজিলান্ড
ফাইল ছবি

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ ঢাকা পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আজ রাতে ঢাকায় হোটেলে অবস্থান করে আগামীকাল ভোরে প্রথম টেস্টের ভেন্যু সিলেটের উদ্দেশ্যে রওনা দেবে কিউইরা। 

বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করবে নিউজিল্যান্ড। টেস্টের আগে দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল কিউইদের। কিন্তু নিউজিল্যান্ড বোর্ডের অনুরোধে সেই প্রস্তুতি ম্যাচটি বাতিল করা হয়। দীর্ঘ সময় বিশ্বকাপে অংশ নেয়া ক্রিকেটারদের বিশ্রাম দিতে চায় তারা।

আগামী ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট এবং ৬ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। 

Advertisement

সিরিজটি ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ এবং নতুন চক্রে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ।

বিশ্বকাপ চলাকালীন সময়ে তর্জনী ভেঙে যাওয়া নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। এক মাসের জন্য পিতৃত্বকালীন ছুটি পেয়েছেন বাংলাদেশকে শেষ টেস্টে নেতৃত্ব দেওয়া লিটন দাস। 

এই সিরিজে খেলছেন না অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন দুই পেসার তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ। 

নিউজিল্যান্ড দল: টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেন উইলিয়ামসন, উইল ইয়ং ও নিল ওয়াগনার। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!