তবে খেলোয়াড় হিসেবে নয়, বরং মেন্টর হিসেবে কলকাতার ডেরায় ফিরেছেন গম্ভীর। আসন্ন আইপিএলে তাকে দেখা যাবে নিজের পুরোনো ঠিকানায়।
গম্ভীরের নতুন দায়িত্বের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। কেকেআরে যোগদানের পর আবেগে ভেসে গিয়েছেন গম্ভীরও।
.png)
Welcome back to the Fam, @GautamGambhir! 💜#AmiKKR #SRK #GautamGambhir pic.twitter.com/Lsxa8EpF10
— KolkataKnightRiders (@KKRiders) November 22, 2023
এক বার্তায় তিনি বলেন, ‘আমি একেবারেই ইমোশনাল (আবেগপ্রবণ) লোক নই। খুব বেশি জিনিসে আমি প্রভাবিত হই না। কিন্তু এটা আলাদা বিষয়। যেখানে সবকিছুর সূত্রপাত হয়েছিল, সেখানেই ফিরে যাওয়া হচ্ছে। আবারো ঐ বেগুনি এবং সোনালি জার্সি পরার কথা ভেবে আমার হৃদয়ে আগুন জ্বলছে। আমি শুধুমাত্র কেকেআরে ফিরে আসছি না। আমি সিটি অব জয়ে (কলকাতা) ফিরে আসছি। আমি ফিরে এসেছি। আমি ক্ষুধার্ত।’
‘ঘরের ছেলে’ ঘরে ফেরায় উচ্ছ্বাসে ভাসছেন কেকেআর মালিক শাহরুখ খান। তিনি বলেন, ‘গৌতম সবসময় আমাদের পরিবারের অংশ ছিল। মেন্টর হিসেবে আমাদের ক্যাপ্টেন ঘরে ফিরে আসছে। ওকে খুব মিস করতাম। এখন চন্দু স্যার এবং গৌতমের যুগলবন্দির অপেক্ষায় আছি। যারা টিম কেকেআরের সঙ্গে ম্যাজিক তৈরি করবে।’