তবে বহুজাতিক টুর্নামেন্টে তাদের প্রায়ই দেখা হয়, আয়োজকদের চেষ্টাও থাকে এমনভাবে সূচি তৈরির যাতে অন্তত এক বা একাধিক ম্যাচে মুখোমুখি হতে পারে এ দু'দল। এই দুই দলের লড়াইয়ে থাকে বাড়তি উন্মদনা। বিশ্বকাপের পর ফের মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। তবে সেটা বিরাট কোহলিদের নয়। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে। যা আয়োজিত হচ্ছে এবার সংযুক্ত আরব আমিরাতে। এ আসরে খেলবে বাংলাদেশের যুবারাও।
বাবর-রোহিতদের উত্তরসূরিরা ১০ ডিসেম্বর খেলতে নামবে। তার আগে আগামী ৮ ডিসেম্বর ৮ দলের অংশগ্রহণে শুরু হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। ৪ দলের দুটি গ্রুপে হবে প্রথমপর্ব। এই পর্বে রাউন্ড রবিন পদ্ধতিতে তিনটি করে ম্যাচ খেলবে সব দল। গ্রুপপর্বের শীর্ষ দুই দল সেমিফাইনালে যাবে। এইভাবে দুটি গ্রুপ থেকে চারটি দল উঠবে সেমিতে।
.png)
টুনামেন্টের সূচি অনুসারে, ১০ ডিসেম্বর মাঠে নামবে ভারত-পাকিস্তান। দুবাইয়ের আইসিসি একাডেমি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।