ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হেডকে নিয়ে কাড়াকাড়িতে প্রস্তুত আইপিএল দলগুলো, এগিয়ে যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৪, ২৬ নভেম্বর ২০২৩
হেডকে নিয়ে কাড়াকাড়িতে প্রস্তুত আইপিএল দলগুলো, এগিয়ে যারা
ট্রেভিস হেড

আইপিএলের মিনি নিলামের এখনো মাস খানেক বাকি। কিন্তু এখন থেকেই কাজ শুরু করে দিয়েছে বিভিন্ন দল। চলছে শক্তিশালী স্কোয়াড গঠনের কাজ। বিশ্বকাপে ভাল খেলা অনেক ক্রিকেটারই এখন আইপিএল দলগুলোর নজরে।

তাদের মধ্যে একজন ট্রেভিস হেড। বিশ্বকাপে ফাইনালে সেঞ্চুরি করে যিনি শিরোনাম কেড়ে নিয়েছেন। সেই হেডকে নিয়ে নিলামে কাড়াকাড়ি হতে পারে। তবে বাকিদের থেকে এগিয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস। এমনই ইঙ্গিত দিয়েছেন দলের কোচ রিকি পন্টিং।

অস্ট্রেলিয়ার এক চ্যানেলে পন্টিং জানিয়েছেন, গতবারই তিনি হেডকে নিতে চেয়েছিলেন। কিন্তু বিয়ের কারণে আইপিএলের প্রথম তিন সপ্তাহ খেলতে পারবেন না ভেবে পিছিয়ে আসেন। দলের মালিকেরা রাজি হননি। কিন্তু এবার সেই সমস্যা নেই।

Advertisement

পন্টিং নিজেও অজি হওয়ায় দিল্লিতে হেড যোগ দিতে পারেন বলে জল্পনা চলছে। পন্টিং বলেন, এ বছর যাতে কোনো দলে যোগ দিতে পারে তার জন্য সব রকম চেষ্টা করেছে হেড। গতবারই বিয়ে না থাকলে বড়সড় চুক্তি পেয়ে যেত। প্রতিযোগিতার মাঝেই ওর বিয়ে পড়ে যায়।

এরপর তিনি বলেন, দুর্ভাগ্যবশত হেডকে নিতে পারিনি। ওকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম নিলামে নাম লেখাচ্ছে কি না। ও বলেছিল আইপিএল শুরুর দু’সপ্তাহের মধ্যে ওর বিয়ে। তিন সপ্তাহ খেলতে পারবে না। মালিকেরা সেই ঝুঁকি নিতে রাজি হননি।

এবার সেই হেডের জন্যে দিল্লি পুরোদমে ঝাঁপাবে বলে মনে করা হচ্ছে। তবে বাকি দলগুলির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!