ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নিলামের আগে যাদেরকে ছাড়ল আইপিএলের ১০ দল; পূর্ণাঙ্গ তালিকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৩২, ২৬ নভেম্বর ২০২৩
নিলামের আগে যাদেরকে ছাড়ল আইপিএলের ১০ দল; পূর্ণাঙ্গ তালিকা
ফাইল ছবি

আইপিএলের আসন্ন আসরের নিলামের আগে ৮৯ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে ১০টি দল। অর্থাৎ, এই ৮৯ জন ক্রিকেটার আবার নিলামে উঠবেন। তালিকায় যেমন বিদেশি ক্রিকেটার রয়েছেন, তেমনই রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা।

একনজরে দেখে নিন ১০টি দল কাদেরকে ছেড়ে দিল-

চেন্নাই সুপার কিংস: (বিদেশি) বেন স্টোকস, ডোয়াইন প্রিটোরিয়াস, কাইল জেমিসন ও সিসান্দা মাগালা। (ভারতীয়) আম্বাতি রাইডু, ভগৎ ভার্মা, শুভ্রাংশু সেনাপতি ও আকাশ সিং।

Advertisement

গুজরাট টাইটান্স: (বিদেশি) ওডেন স্মিথ, আলজারি জোসেফ, দাসুন সানাকা। (ভারতীয়) ইয়াশ দয়াল, কে এস ভরত, শিভম মাভি, উর্বিল প্যাটেল ও প্রদীপ সাঙ্গোয়ান।

মুম্বাই ইন্ডিয়ান্স: (বিদেশি) জোফরা আর্চার, ট্রিস্টান স্টাবস, ডুয়ান জানসেন, ঝাই রিচার্ডসন, রাইলি মেরেডিথ, ক্রিস জর্ডান। (ভারতীয়) মোহাম্মদ আরশাদ খান, রমনদীপ সিং, হৃতিক শোকিন, রাঘব গয়াল ও সন্দীপ ওয়ারিয়র।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: (বিদেশি) ওয়ানিন্দু হাসারাঙ্গা, জশ হ্যাজেলউড, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভিড উইলি, ওয়েইন পার্নেল। (ভারতীয়) হার্শাল প্যাটেল, সোনু যাদব, অবিনাশ সিং, সিদ্ধার্থ কৌল ও কেদার যাদব।

লখনৌ সুপার জায়ান্টস: (বিদেশি) ড্যানিয়েল স্যামস। (ভারতীয়) জয়দেব উনাদকাট, মানান ভোরা, স্বপ্নীল সিং, করন শর্মা, অর্পিত গুলেরিয়া, সূর্যাংশ শেগড়ে ও করুণ নায়ার।

দিল্লি ক্যাপিটালস: (বিদেশি) রাইলি রুসো, রোভম্যান পাওয়েল, ফিল সল্ট, মুস্তাফিজুর রহমান। (ভারতীয়) চেতন সাকারিয়া, মনিশ পান্ডে, কমলেশ নাগরকোটি, রিপল প্যাটেল, সরফরাজ খান, অমন খান ও প্রিয়ম গর্গ।

রাজস্থান রয়্যালস: (বিদেশি) জো রুট, জেসন হোল্ডার, ওবেড ম্যাকয়। (ভারতীয়) আব্দুল বাসিথ, আকাশ বশিষ্ঠ, কুলদীপ যাদব, মুরুগান অশ্বিন, কেসি কারিয়াপ্পা ও কেএম আসিফ।

সানরাইজার্স হায়দরাবাদ: (বিদেশি) হ্যারি ব্রুক, আকিল হোসেন, আদিল রশিদ। (ভারতীয়) সমর্থ ব্যাস, কার্তিক ত্যাগী, বিভ্রান্ত শর্মা।

পাঞ্জাব কিংস: (বিদেশি) ভানুকা রাজাপাকসে। (ভারতীয়) মোহিত রাঠি, বলতেজ ঢান্ডা, রাজ অঙ্গদ বাওয়া, শাহরুখ খান।

কলকাতা নাইট রাইডার্স: (বিদেশি) সাকিব আল হাসান, লিটন দাস, ডেভিড উইজে, টিম সাউদি ও জনসন চার্লস। (ভারতীয়) আর্য দেশাই, নারায়ন জগদীশন, মানদীপ সিং, কুলবন্ত খেজরোলিয়া, শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন ও উমেশ যাদব।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!