ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টানা দুটি টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাল ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:২০, ২৭ নভেম্বর ২০২৩
টানা দুটি টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাল ভারত
ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারের যন্ত্রণা ভুলে যাওয়ার উপলক্ষ্য পাচ্ছেন ভারতের সমর্থকরা। টি-২০ সিরিজে টানা দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাল ভারত। রোববার কেরালার থিরুভানান্তাপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে অজিদের ৪৪ রানে হারায় সূর্যকুমার যাদবের দল।

আগে ব্যাটিং করে ৪ উইকেটে ২৩৫ রান তোলে ভারত। রুতুরাজ গায়কোয়াড় ৪৩ বলে ৫৮, জশস্বী জয়সওয়াল ২৫ বলে ৫৩ ও ইশান কিশান ৩২ বলে ৫২ রান করেন। জবাব দিতে নেমে অজিরা ৯ উইকেটে ১৯১ রান তুলতে সমর্থ হয়। 

মার্কাস স্টয়নিস ৪৫, ম্যাথু ওয়েড ৪২ ও টিম ডেভিড ৩৭ রান করেন। ভারতের প্রসিদ্ধ কৃষ্ণ ও রবি বিষ্ণোই তিনটি করে উইকেট নেন। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে গেল ভারত।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!