ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এইচএসসি পাস করেছেন বাফুফে তিন নারী ফুটবলার 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০১, ২৭ নভেম্বর ২০২৩
এইচএসসি পাস করেছেন বাফুফে তিন নারী ফুটবলার 
ছবি: সংগৃহীত

চলতি বছরে বাফুফের ক্যাম্পের চার নারী ফুটবলার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। তাদের মধ্যে তিনজন পাস করেছেন। ফেল করেছেন একজন। বিকেএসপি থেকে পরীক্ষা দিয়ে জিপিএ ৩.৫০ পেয়ে পাস করেছেন নাসরিন আক্তার, জিপিএ ৩.২৫ পেয়ে পাস করেছেন আকলিমা খাতুন।

ময়মনসিংহের একটি কলেজ থেকে পরীক্ষা দিয়ে জিপিএ ৩.১৭ পেয়ে পাস করেছেন আইরিন খাতুন। পাস করতে পারেননি হালিমা আক্তার। হালিমা পরীক্ষা দিয়েছিলেন ময়মনসিংহের একটি কলেজ থেকে।

পাস করা তিনজন এখন বাফুফে ভবনে সিনিয়র দলের ক্যাম্পে আছেন। এর মধ্যে আকলিমা সিনিয়র দলের জার্সিতে একটি ম্যাচ খেলেছেন।

Advertisement

আকলিমা খাতুন এইচএসসি পাস করার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘অনেক ভালো লাগছে পাস করেছি। খেলার জন্য ঠিকমতো লেখাপড়া করতে পারিনি। পারলে হয়তো আরো ভালো রেজাল্ট হতো। আমি অনেক খুশি। তাই আমরা ৫ কেজি মিষ্টি কিনে ক্যাম্পের সবাইকে নিয়ে খেয়েছি।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!