এবার ভারতের বিপক্ষে বাকি থাকা তিন ম্যাচের আগে স্কোয়াডে বড় ধরনের রদবদল করল টিম অস্ট্রেলিয়া। বিশ্বকাপজয়ী ছয় ক্রিকেটার ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়াতে। তাদের জায়গায় নতুন করে যোগ দিচ্ছেন চারজন।
মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে স্কোয়াডে হওয়া বড়সড় পরিবর্তনের খবর। এদিন রাতে গৌহাটিতে হতে যাচ্ছে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-২০। তার আগে স্টিভেন স্মিথ ও অ্যাডাম জ্যাম্পা দেশে ফিরে গেছেন বলে জানা গেছে। আর বুধবার গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, জশ ইংলিস আর শন অ্যাবটও ভারত ছাড়বেন।
.png)
নতুন ডাক পাওয়া চারজন হলেন জশ ফিলিপি, বেন ম্যাকডারমট, বেন ডোয়ার্শিস ও ক্রিস গ্রিন।
অস্ট্রেলিয়া স্কোয়াড:
ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যারন হার্ডি, জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, বেন ডোয়ার্শিস, ন্যাথান এলিস, ক্রিস গ্রিন, ট্রাভিস হেড, বেন ম্যাকডারমট, জশ ফিলিপি, তানভির স্যাঙ্গা, ম্যাথু শর্ট, কেইন রিচার্ডসন।