[ খেলা ]
সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়লেন শান্ত
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তবে তার অনুপস্থিতিতে লাল-সবুজ প্রতিনিধিদের অধিনায়কত্বের দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। টেস্ট নেতা হিসেবে কিউইদের বিপক্ষে প্রথম ইনিংসে ভালো না করলেও দ্বিতীয় ইনিংসে ভালো করেন তিনি। দায়িত্বশীল ব্যাটিং করে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। তাতেই বাংলাদেশের রেকর্ড বুকে নাম লেখালেন এই শান্ত।
শান্তর সেঞ্চুরির পরই দিনের সমাপ্তি টানা হয়। তৃতীয় দিন শেষে ৬৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। শান্ত ১০৪ ও মুশফিকুর রহিম ৪৩ রানে অপরাজিত আছেন। বাংলাদেশ এগিয়ে আছে ২০৫ রানে।
এক নজরে বাংলাদেশের নেতৃত্বে অভিষেক টেস্টের সর্বোচ্চ ইনিংস
.png)
১। নাজমুল হোসেন শান্ত – ১০০* - সিলেট- প্রতিপক্ষ নিউ জিল্যান্ড
২। সাকিব আল হাসান – ৯৬* - গ্রেনাডা – প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ
৩। মাহমুদউল্লাহ – ৮৩* - চট্টগ্রাম – প্রতিপক্ষ শ্রীলংকা।
৪। মুশফিকুর রহিম – ৬৮ – চট্টগ্রাম –প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ
৫। লিটন কুমার দাস – ৬৬* - মিরপুর – প্রতিপক্ষ আফগানিস্তান
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!