ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিল ভারত। দলের এমন পারফরম্যান্সে ভারতীয়দের পেছন থেকে নেতৃত্ব দিয়েছেন মাস্টারমাইন্ড রাহুল দ্রাবিড়। কিন্তু বিশ্বকাপে শিরোপা খুইয়ে দায়িত্ব নাকি ছাড়তে চেয়েছিলেন এ কোচ।
বৃহস্পতিবার জানা গেল, ভারতের প্রধান কোচের পদে বহাল থাকছেন দ্রাবিড়ই। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
.png)
শুধু দ্রাবিড়ই নয়, পাশাপাশি মেয়াদ বাড়ানো হয়েছে দলের অন্যান্য কোচিং স্টাফদেরও। কিন্তু দ্রাবিড় ও অন্যান্য কোচিং স্টাফদের সঙ্গে নতুন মেয়াদে কত বছরের চুক্তি করা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিসিআই।
ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত কোচ দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এবং বোলিং কোচ পারস মামব্রসহ অন্য সাপোর্ট স্টাফরা থাকবেন।
বিশ্বকাপ ফাইনালে ভারতের হারে গুঞ্জন উঠেছিলো, মেয়াদ শেষ হওয়ায় ভারতের কোচ হিসেবে থাকতে আগ্রহী নন দ্রাবিড়। কিন্তু সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও ভারতের দায়িত্ব পালন করবেন তিনি।