ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

গোপালগঞ্জে হবে স্বাধীনতা কাপের ফাইনাল 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৯, ১ ডিসেম্বর ২০২৩
গোপালগঞ্জে হবে স্বাধীনতা কাপের ফাইনাল 
ছবি: সংগৃহীত

স্বাধীনতা কাপ দিয়ে শুরু হয় দেশের ঘরোয়া ফুটবলের মৌসুম। আসরটি শুরু হওয়ার আগে তারিখ, ভেন্যু ও ড্র অনুষ্ঠিত হয়েছে। শুধু সূচিই নয় এরই মধ্যে ফাইনালের ভেন্যুও নির্ধারণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার লিগ কমিটির নতুন চেয়ারম্যান ইমরুল হাসানের উপস্থিতিতে এ  ড্র অনুষ্ঠিত। 

কুমিল্লার শহীদ ধীরন্দ্রেনাথ দত্ত স্টেডিয়ামে গেল মৌসুমের ফেডারেশন কাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। এবার স্বাধীনতা কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আরেকটি জেলা শহরে, আগামী ১৮ ডিসেম্বর। ফাইনালের মতো সেমিফাইনালের ভেন্যুও ঠিক করা হয়েছে। 

প্রথম সেমিফাইনাল গোপালগঞ্জ এবং আরেক সেমিফাইনাল অনুষ্ঠিত হবে কিংস অ্যারেনায়। কোয়ার্টার ফাইনালের চার ম্যাচের মধ্যে দু’টি কিংস অ্যারেনায়, একটি মুন্সিগঞ্জে আরেকটি অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!