[ খেলা ]
২৫ মিনিটেই বাংলাদেশের তিন গোল
ছবি- সংগৃহীত
ঘরের মাঠে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে লড়ছে সিঙ্গাপুরের মেয়েরা। যেখানে ম্যাচের ২৫ মিনিটের মধ্যেই প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠিয়ে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
সোমবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও সিঙ্গাপুর। ম্যাচের শুরু থেকে বল দখল ও আক্রমণে সফরকারীদের ব্যস্ত রাখে স্বাগতিকরা। সেই ধারাবাহিকতায় ম্যাচের তৃতীয় মিনিটেই দুর্দান্ত সুযোগ তৈরি করেন সাবিনা খাতুন। কিন্তু ভালো সুযোগটি হাতছাড়া করেন তিনি।
ম্যাচের ১৬তম মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন তহুরা খাতুন। ফ্রি কিকে সাবিনার বলটি হেডে সিঙ্গাপুরের জাল খুঁজে নেন তহুরা খাতুন। এর মিনিট দুয়েক পরই দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা চাকমা।
.png)
দুই গোলে এগিয়ে থেকেও কাউন্টার অ্যাটাক বজায় রাখেন সাবিনারা। এর ফলাফলও হাতেনাতে পেয়ে যায় তারা। ম্যাচের ২৫তম মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন তহুরা খাতুন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ মিনিটের খেলায় ৩-০ গোলে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ।
ডেইলি-বাংলাদেশ/এআইএ/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!