বিশ্বকাপের শিরোপা মঞ্চে স্পেনের ফুটবলার জেমি হারমোসোর ঠোঁটে চুমু দেন স্পেন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রুবিয়ালেস। ঐ ঘটনায় রুবিয়ালেস বরখাস্ত হয়েছেন। তার বিরুদ্ধে ফিফার তদন্তও চলছে।
এর মধ্যে রুবিয়ালেসের বিরুদ্ধে ইংল্যান্ড নারী দলের ফুটবলারকে জোর পূর্বক চুমু দেওয়া ও বাজেভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছে। ঐ অভিযোগ করেছেন বিট্রিশ ফুটবল প্রশাসক ও ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ডেবি হিউইট।
.png)
তিনি দাবি করেছেন, রুবিয়ালেসের আচরণ ইংল্যান্ডের দুই নারী ফুটবলার লুসি ব্রোঞ্জ ও লওরা কম্বস প্রতি শালীন ছিল না।
হিউইট বলেন, ইংলিশ ডিফেন্ডার লুসি ব্রোঞ্চের মুখে হাত দেন রুবিয়ালেস এবং জোর করে টেনে ধরে গালে চুমু খান। এছাড়া লওরা কম্বসকে জোর করে জড়িয়ে ধরেন। তার ঐ দুই আচরণ শালীন ছিল না বলে মন্তব্য করেছেন এফএ’র প্রধান হিউইট।