অবশেষে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে আইওসি। তারা জানিয়েছে, বাছাইপর্ব পেরোতে পারলেই প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবেন রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটরা। তবে এক্ষেত্রে তারা নিরপেক্ষ হিসেবে অর্থাৎ কোনো নির্দিষ্ট দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন না।
শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইওসি। বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটরা জাতীয় পতাকা এবং লোগো ব্যবহার করতে পারবেন না। এমনকি টুর্নামেন্ট চলাকালীন তারা জাতীয় সংগীতও গাইতে পারবেন না।
.png)
তবে আইওসি বলেছে, ব্যক্তিগতভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করার সামিল।
ইউক্রেনের হুমকি সত্ত্বেও অলিম্পিক স্পোর্টস ফেডারেশনস রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটদের প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি প্রদানের আহ্বান জানিয়েছিল। সেই আহ্বানে সাড়া দিয়েছে আইওসি। ফলে এ দুই প্রতিবেশী দেশের অ্যাথলেটদের জন্য প্যারিসের দরজা খুলে গেল।