[ খেলা ]
সিরিজসেরা হয়েও তাইজুলের আক্ষেপ!
ছবি: সংগৃহীত
সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচটি দারুণভাবে জিতেছিল বাংলাদেশ দল। সেই ধারাটি মিরপুরে বজায় রাখতে চেয়েছিল টাইগাররা। তবে সেটা হয়নি। মিরপুরে জেতা ম্যাচ শান্তদের হাত থেকে ফসকে গিয়ে শেষপর্যন্ত জয়ের হাসি হেসেছে কিউইরা। তবে দুই টেস্টেই আলো কেড়েছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম।
সিলেট টেস্টে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ১০ উইকেট। জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কার। ঢাকা টেস্টে নিলেন আরও ৫টি। এতে সিরিজ সেরা হওয়ার পুরষ্কার উঠেছে তাইজুলের হাতে।
তবে সিরিজসেরার পুরস্কার জিতেও মন খারাপ তাইজুলের। পুরস্কার বিতরণী মঞ্চে বললেন, ‘সিরিজ জিততে পারলো দারুণ হতো। আমার মনে হয় আমরা শতভাগ দিয়েছি। যদি দ্বিতীয় ইনিংসে আরেকটু ভালো বল করতে পারতাম, তবে ফলটা আমাদের পক্ষে আসতে পারতো।’
.png)
নিউজিল্যান্ডের হয়ে দুই ইনিংসেই ব্যাট হাতে অবদান রাখা গ্লেন ফিলিপস জিতে নিয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
টাইগার
লিংক সফলভাবে কপি হয়েছে!