ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পুরোনো দলের হয়ে খেললেন আর্চার, জানে না ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৪১, ১২ ডিসেম্বর ২০২৩
পুরোনো দলের হয়ে খেললেন আর্চার, জানে না ইংল্যান্ড
ছবি- সংগৃহীত

জোফরা আর্চার। জন্ম বার্বাডোজে হলেও তিনি ক্রিকেট ক্যারিয়ার গড়েছেন ইংল্যান্ডের জার্সিতে। ২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন তিনি। তবে ইনজুরি সমস্যায় সবশেষ বিশ্বকাপে মাঠের বাইরে ছিলেন এ গতি তারকা।

সম্প্রতি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে (ইসিবি) না জানিয়েই বার্বাডোজে নিজের পুরোনো স্কুলের হয়ে খেলেছেন আর্চার। এ বিষয়ে কেন বোর্ডকে অবহিত করা হয়নি, তা এই ইংলিশ পেসারের কাছে জানতে চাইবেন বলে জানিয়েছেন ইসিবি বোর্ডের পরিচালক রব কি।

নিজের পুরোনো স্কুল ক্রাইস্টচার্চ ফাউন্ডেশনের হয়ে লর্ডসের বিপক্ষে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন আর্চার। ম্যাচটিতে ১৮ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন তিনি। 

Advertisement

আর্চারের এমন দুর্দান্ত পারফর্মম্যান্সের স্বীকৃতি দিয়ে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে পোস্ট করেছেন বার্বাডোজ ক্রিকেট। বিষয়টি জানতে পেরে খানিক বিরক্তি প্রকাশ করেছেন ইসিবির পরিচালক রব কি। তবে বিষয়টি আরো বিস্তারিত না জানা পর্যন্ত কোনো ধরনের পাবলিক কমেন্ট করতে রাজি হননি তিনি।

বিষয়টি নিয়ে রব কি বলেন, ‘আমি এটি সম্পর্কে সচেতন নই, আমি বিষয়টি খুঁজে বের করব। আমরা তার সাথে ধীরস্থিরভাবে আলোচনা করে যাচ্ছি। তার উপর কোন প্রকার সময়সীমা আরোপ করতে চাই না। এটা আমরা অতীতে করেছি এবং আমরা তা থেকে শেখার চেষ্টা করছি।’

এর আগে ২০২৩ সালের আইপিএলে খেলতে গিয়ে কনুইয়ের ইনজুরিতে পড়েন আর্চার। এরপর এই ডানহাতি পেসারকে আশেজ সিরিজে পাওয়ার আশা করেছিল ইংল্যান্ড। তিনি চোট থেকে সেরে উঠতে না পারায় আর্চারকে আশেজে খেলানো যায় নি। এরপর খেলতে পারেননি বিশ্বকাপেও।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!