কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা-ফ্রান্স। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। সেই বিরতিতে ড্রেসিংরুমে কি ঘটেছিল এবার সেই ঘটনা প্রকাশ্যে আনলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
ফাইনাল ম্যাচের বিরতিতে সতীর্থ ক্রিস্টিয়ানো রোমেরোর ওপর মেজাজ হারিয়েছিলেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ। প্রথমার্ধ শেষে বিরতিতে ড্রেসিংরুমে রোমেরোকে শাসান এমি। বিশ্বজয়ের প্রায় এক বছর পর ড্রেসিংরুমের সেই ঘটনা প্রকাশ্যে আনলেই নিজেই।
.png)
ড্রেসিংরুমের সেই ঘটনা মার্টিনেজ বর্ণনা করেন এভাবে, ‘আমি রোমেরোর দুর্বলতা সম্পর্কে জানতাম। আমার মনে আছে ফাইনালে এমবাপ্পে দুই পায়ে সমানভাবে খেলছিল। সে বল নিয়ে দাপট দেখাচ্ছিল। প্রথমার্ধ শেষে আমি রোমেরোর জার্সি টেনে ধরি এবং বলি, তারা তোমাকে ছিটকে ফেলে দিবে এবং আমি ম্যাচ শেষে তোমাকে ধিক্কার জানাবো।’
প্রথমার্ধে এমবাপ্পেকে আটকাতে না পারার কারণেই মূলত রোমেরোর ওপর ক্ষিপ্ত হন মার্টিনেজ এবং ম্যাচ বিরতিতে তাকে কটু কথা শোনান বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।