ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

একদিন আগেই একাদশ ঘোষণা করলো অস্ট্রেলিয়া-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫০, ১৩ ডিসেম্বর ২০২৩
একদিন আগেই একাদশ ঘোষণা করলো অস্ট্রেলিয়া-পাকিস্তান
ছবি- সংগৃহীত

দীর্ঘ চার বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে গেছে পাকিস্তান দল। সেখানে অজিদের তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সফরকারীরা। তবে সিরিজের প্রথম টেস্টের একদিন আগেই একাদশ ঘোষণা করেছে দুদল।

বৃহস্পতিবার পার্থে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচের আগের দিন অর্থাৎ বুধবার নিজেদের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া-পাকিস্তান দুই দলই।

এ ম্যাচে টেস্টের অভিষেক ক্যাপ পরবেন পাকিস্তানের দুই ক্রিকেটার খুররম শাহজাদ ও আমের জামাল। ডানহাতি পেসার খুররম ৪৫টি প্রথম শ্রেণির ম্যাচে ১৩৬ উইকেট নিয়েছেন। ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার জামাল ২৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৬৭৮ রানের পাশাপাশি নিয়েছেন ৭৬ উইকেট।

Advertisement

এছাড়া এই ম্যাচ দিয়ে পাকিস্তানের ৩৫তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হবে শান মাসুদের।

দুই দলের একাদশ-

অস্ট্রেলিয়া: প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেরি, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজেলউড।

পাকিস্তান: ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, শান মাসুদ, বাবর আজম, সউদ শাকিল, সরফরাজ আহমেদ, সালমান আলী আগা, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, আমের জামাল ও খুররম শাহজাদ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!