[ খেলা ]
আইসিসি থেকে সুখবর পেলেন মিরাজ-শরিফুলরা
ছবি- সংগৃহীত
ঘরের মাঠে নিউজিল্যান্ডে বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে ছিল বাংলাদেশ দল। তবে শেষ পর্যন্ত লড়াই করে কিউইদের কাছে ঢাকা টেস্ট হাতছাড়া হয়েছে টিম টাইগার্সের। এতে ১-১ সমতায় সিরিজ ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় নাজমুল হোসেন শান্তদের।
ঢাকা টেস্টে হারলেও বল হাতে দাপট দেখিয়েছেন শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানরা। এজন্য আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড (আইসিসি) থেকেও বড় সুখবর পেয়েছেন তারা।
বুধবার আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ক্যারিয়ারে বড় লাফ দিয়েছেন পেসার শরিফুল, ৯ ধাপ এগিয়ে ৫৮ নম্বরে উঠে এসেছেন তিনি। এছাড়া নাঈম এগিয়েছেন ৫ ধাপ। ২৩ বছর বয়সী এই অফ স্পিনার র্যাঙ্কিংয়ে আছেন ৪৪তম স্থানে।
.png)
এছাড়া দুই ধাপ এগিয়ে ২১তম স্থানে আছেন অফ স্পিনিং অলরাউন্ডার মিরাজ। আর আগের মতোই ১৪ নম্বরে আছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
অন্যদিকে ঢাকা টেস্টে দ্বিতীয় ইনিংসে ৬টিসহ ম্যাচে ৮ উইকেট নেয়া নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার অ্যাজাজ প্যাটেল সাত ধাপ এগিয়ে ৩৩তম স্থানে আছেন।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!