ক্লাবের ওয়েবসাইটে এ ব্যাপারে বলা হয়েছে, ‘কিকে সানচেজ ফ্লোরেসকে আমাদের দলের নতুন কোচ হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। ২০২৫ সাল পর্যন্ত সানচেজ আমাদের দলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন।’
অক্টোবরে আলোনসোর উপর দলের দায়িত্ব দিয়েছিল সেভিয়া। কিন্তু তার অধীনে দলের কোন সাফল্য আসেনি। মে মাসে রেকর্ড সপ্তম ইউরোপা লিগ শিরোপা জিতিয়েছিলেন হোসে লুইস মেন্ডিলিবার। তার স্থানেই নতুন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন আলোনসো।
.png)
ঘরের মাঠে গেতাফের বিপক্ষে লা লিগায় ৩-০ গোলে বিধ্বস্ত হবার পর আলোনসোর বিদায় তরান্বিত হয়। এদিকে ১০ বছর ভ্যালেন্সিয়ায় খেলেছেন সানচেজ। ১৯৯৪ সালে রিয়াল মাদ্রিদে চুক্তি করার তিন বছর পর রিয়াল জারাগোজার হয়ে খেলেন তিনি।
কোচ হিসেবে ২০১০ সালে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে সবচেয়ে সফল ছিলেন ফ্লোরেজ। ঐ সময় তার অধীনে খেলেছেন সার্জিও অ্যাগুয়েরো, দিয়েগো ফোরলানের মত তারকারা। তাদের নিয়েই অ্যাথলেটিকো ইউরোপা লিগে জয় তুলে নিয়েছিল।
এ বছরের এপ্রিল পর্যন্ত গেতাফের কোচ ছিলেন ফ্লোরেজ। এর আগে ভ্যালেন্সিয়া, বেনফিকা, এস্পানিওল ও প্রিমিয়ার লিগের ক্লাব ওয়াটফোর্ডের দায়িত্ব পালন করেছেন তিনি।
মৌসুমের শুরুটা মোটেই ভাল হয়নি সেভিয়ার। ইউরোপীয়ান সব ধরনের প্রতিযোগিতা থেকে বিদায় নেবার পর লা লিগায় কোনমতে ড্রপ জোনের উপরে অবস্থান করছে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের তলানিতে থেকে বিদায় নিয়েছে তারা।