ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ সাজালো ক্রিকইনফো, মুস্তাফিজ আছেন কি?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৯, ২১ ডিসেম্বর ২০২৩
চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ সাজালো ক্রিকইনফো, মুস্তাফিজ আছেন কি?
ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের নিলাম সম্পন্ন হয়েছে। যেখানে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। আসন্ন আসরে কাটার মাস্টারকে দলে পেয়ে উচ্ছ্বসিত মহেন্দ্র সিং ধোনির দলও।

আইপিএলের নিলাম শেষে মুস্তাফিজকে স্বাগত জানিয়েছে চেন্নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ফ্রাঞ্চাইজিটি লিখেছে, ‘মুজ-আর্ট অব মাদ্রাজ! গর্বের পথে স্বাগতম, রহমান (মুস্তাফিজুর রহমান)।’

এবার চেন্নাইয়ের জার্সিতে মুস্তাফিজের ম্যাচ খেলার সম্ভাবনা কেমন? একাদশে সুযোগ পাবেন নাকি ব্যাক-আপ পেসার হিসেবেই থাকবেন-এমন নানা প্রশ্ন ঘুরছে সমর্থকদের মনে। 

Advertisement

এমন নানা প্রশ্নের মুখে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ সাজিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো। যেখানে একাদশে তো নয়ই দ্বাদশ খেলোয়াড় হিসেবেও ঠাঁই হয়নি মুস্তাফিজুর রহমানের। 

ভারতীয় ওয়েবসাইটটি তাদের একাদশে তিনজন পেসারকে রেখেছে। এ তালিকায় পেসার দীপক চাহার ছাড়াও বিদেশি কোটায় আছেন মাথিশা পাথিরানা। এছাড়া দ্বাদশ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে তুষার দেশপান্ডেকে। 

মুস্তাফিজের একাদশে সুযোগ পাওয়ার বিষয়টি বিবেচনা করতে গিয়ে ক্রিকইনফোর বিশ্লেষণ- ২৫ জন ক্রিকেটার দিয়ে চেন্নাই তাদের স্কোয়াড সাজিয়েছে। যেখানে বিদেশি ক্রিকেটারের সংখ্যা ৮ জন। নিলামের আগে থেকেই ধোনিদের স্কোয়াড মোটামুটি প্রস্তুতই ছিল। নিলাম থেকে মূলত কয়েকটি বিকল্প বাড়িয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

গত আসরের আইপিএল অভিষেকে দুর্দান্ত পারফর্ম করে চেন্নাইয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন লংকান পেসার পাথিরানা। গত মৌসুমে শিরোপা জেতাতেও তার ভালো ভূমিকা ছিল। তাই বিদেশি হিসেবে পাথিরানাই প্রথম পছন্দ। সঙ্গে দলে আছেন চাহার, তুষার দেশপান্ডের মতো ভারতীয় পেসাররা। 

এছাড়া পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন শার্দুল ঠাকুর। সে হিসেবে মুস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনা কমই। তবে পাথিরানা কিছুটা চোটপ্রবণ হওয়ায় তাকে বেছে বেছে খেলানোর পরিকল্পনা করতে পারে চেন্নাই। সেক্ষেত্রে একাদশে সুযোগ মিলতে পারে মুস্তাফিজের।

ক্রিকনইফোর চোখে চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ: ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শার্দুল ঠাকুর, দীপক চাহার, মহেশ থিকসানা ও মাথিশা পাথিরানা। 

ইম্প্যাক্ট প্লেয়ার-তুষার দেশপান্ডে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!