শনিবার নেপিয়ারে টাইগার পেসারদের আগুনে বোলিংয়ে ৩১.৪ ওভারে ৯৮ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে বড় জয় পেয়েছে সফরকারী বাংলাদেশ
এদিন বাংলাদেশের হয়ে বল হাতে ৩টি করে উইকেট শিকার করেছেন শরিফুল ইসলাম ও তানজিম সাকিব ও সৌম্য সরকার। ম্যাচটিতে তিন উইকেট নিয়ে একটা মাইলফলক স্পর্শ করেছেন টাইগার পেসার শরিফুল।
.png)
১৪তম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে ৫০ উইকেট শিকার করেছেন শরিফুল। এ ক্ষেত্রে তিনি তৃতীয় দ্রুততম। ওয়ানডেতে উইকেটের ফিফটি পূরণ করতে তিনি খেলেছেন ৩৩ ম্যাচ।
এর আগে ২৭ ম্যাচে ৫০ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। তিনি ছাড়িয়ে গিয়েছিলেন আবদুর রাজ্জাকের ৩২ ম্যাচের রেকর্ডটি।