ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রংপুর রাইডার্সের অনুশীলন দিয়ে শুরু বিপিএল দামামা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৯, ৯ জানুয়ারি ২০২৪
রংপুর রাইডার্সের অনুশীলন দিয়ে শুরু বিপিএল দামামা
ছবি- ডেইলি বাংলাদেশ

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর দশম আসর। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে ১ মার্চ। এরই মধ্যে শুরু হয়ে গেছে দলগুলোর ব্যস্ততা। সবার আগে মাঠের অনুশীলনে রংপুর রাইডার্স। 

মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় অনুশীলন শুরু হয় রংপুর রাইডার্সের। ‘ডাবল আর’ নিজেদের ঘরের মাঠ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রথম দিনের অনুশীলন ঘাম ঝরিয়েছে ক্রিকেটাররা।

প্রথম দিনের অনুশীলনে ঘাম ঝরিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার শামীম পাটোয়ারী, হাসান মাহমুদরা। এছাড়া তাদের সঙ্গে অনুশীলন সেরেছেন হাসান মুরাদ ও আবু হায়দার রনিসহ অনেকেই। 

Advertisement

রংপুর রাইডার্স স্কোয়াড:

নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, হাসান মাহমুদ, আজমাতউল্লাহ ওমরজাই, নিকলাস পুরান, সাকিব আল হাসান, বাবর আজম, আএহসানউল্লাহ, মাথিশা পাথিরানা, ব্রেন্ডন কিং, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রনি তালুকদার, শামীম হোসেন, রিপন মণ্ডল, হাসান মুরাদ, মিশেল রিপন, ইয়াসির মোহাম্মদ, আবু হায়দার, ফজলে রাব্বি ও আশিকুজ্জামান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: বিপিএল
লিংক সফলভাবে কপি হয়েছে!