ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রশিদ খানকে নিয়ে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৭, ১০ জানুয়ারি ২০২৪
রশিদ খানকে নিয়ে দুঃসংবাদ
রশিদ খান

আগামীকাল ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামবে আফগানিস্তান দল। সিরিজের জন্য সম্পূর্ণ ফিট না হলেও তারকা স্পিনার রশিদ খানকে দলে রাখা হয়েছিলো। তবে শঙ্কা ছিল তিনি খেলতে পারবেন না। সত্যি হয়েছে সেই শঙ্কাই। পুরো সিরিজেই তাকে দলে পাবে না আফগানরা।

সাম্প্রতিক সময়ে পিঠের অস্ত্রোপচার করিয়েছেন রশিদ। ফলে সবশেষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজেও ছিলেন না এই লেগস্পিনার। অনিশ্চয়তা থাকলেও ভারত সিরিজে তাকে রেখেই দল ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

আফগানিস্তানের টি-২০ দলের অধিনায়ক রশিদ। তার খেলা নিয়ে অনিশ্চয়তা থাকায় ইব্রাহিম জাদরানকে নেতৃত্বের দায়ভার দেওয়া হয়। আরব আমিরাতের বিপক্ষে গত সিরিজেও দলকে নেতৃত্ব দেন ইব্রাহিম। সিরিজের প্রথম ম্যাচের আগেই সংবাদ সম্মেলনে রশিদের না খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন তিনি।

Advertisement

সংবাদ সম্মেলনে রশিদকে না পাওয়ার ব্যাপারে ইব্রাহিম বলেন, সে (রশিদ) পুরোপুরি ফিট নয়। আমরা তাকে পুরা সিরিজে জুড়েই পাবো না। তার অনুপস্থিতি আমাদের ভোগাবে। কিন্তু আমাদের যেকোনো পরিস্থিতির সঙ্গে লড়াই করতে প্রস্তুত থাকতে হবে।

রশিদ চোটে থাকলেও সিরিজের জন্য পূর্ণ শক্তির দল আছে আফগানদের। মুজিব, জাদরান, নাভিন-উল হক এবং ফজলহক ফারুকীর মতো খেলোয়াড়রা দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের চুক্তি সংক্রান্ত সমস্যাগুলি সমাধান করেছেন। তাই এই সিরিজের জন্য তারা দলে রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!