রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ও রোনালদোর সাবেক সতীর্থ ফেদে ভালভার্দে মনে করছেন, সেখানে উন্নতির এই সূচকের পেছনে রোনালদোর অবদানই সবচেয়ে বেশি।
পর্তুগাল অধিনায়ক আসার পর তার দেখানো পথেই হেঁটেছেন ইউরোপের আরও অনেক তারকা। যেখানে আছেন করিম বেনজেমা, নেইমার, সাদিও মানের মত বড় বড় নামও। ফলে সৌদি আরবে ফুটবলের জাগরণটা ঘটছে বেশ চোখে লাগার মতই।
.png)
স্প্যানিশ সুপার কাপ খেলতে রিয়াল এখন অবস্থান করছে সৌদি আরবে। বুধবার রাতে সেমিফাইনালে তারা নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে নামবে। সে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোনালদোর প্রশংসা করেন উরুগুয়ের এই ফুটবলার। “বড় বড় খেলোয়াড়দের আগমণে এখানকার ফুটবলটা বেশ এগিয়েছে। যার শুরুটা করেছেন রোনালদো। এটাই প্রমাণ করছে, তারা ফুটবলকে এগিয়ে নিতে চাচ্ছে, যেখানে তাদের নজর ভালো ভালো খেলোয়াড়দের দিকে।”
২০১৬ সালে রিয়ালে যোগ দেন ভালভার্দে। সুযোগ পেয়েছিলেন রোনালদোকে খুব কাছে থেকে দেখার। তখন অবশ্য মূল একাদশে খুব একটা জায়গা পাননি তিনি। তবে সময়ের সাথে সাথে স্প্যানিশ ক্লাবটিতে নিজের অবস্থান পাকা করেছেন। লস ব্লাঙ্কোদের হয়ে এখন পর্যন্ত ২৩০ ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। ১৮টি গোলের পাশাপাশি করেছেন ১৮ অ্যাসিস্টও।