এ থেকে ধারণা করা হচ্ছে, আসন্ন বিশ্বকাপের ভারতের টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় আছেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স মনে করেন, ‘এটিই সঠিক সিদ্ধান্ত।’
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ-২০তে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘আমি বিরাট ও রোহিতের জন্য অনেক খুশি। তাদের দলে আসাতে বিস্মিত হইনি। কারণ, বিশ্বকাপ জিততে আপনি সেরা দলটিই চাইবেন।’
.png)
কোহলির দলে ফেরা প্রসঙ্গে ডি ভিলিয়ার্স বলেন, আমার মনে হয় ভারতের সঠিক সিদ্ধান্ত। বিশ্বকাপ জিততে গেলে সেরা খেলোয়াড়দেরই লাগবে। যদি কোহলি যথেষ্ট ঠিক থাকে, তাহলে তার খেলতে হবে। সে একটু বয়স হয়েছে বলে ক্যারিয়ার একটু দেখেশুনে সামলাচ্ছে কি না, তাতে কিছু যায়-আসে না। তবে ২০ বছর খেলোয়াড়দের বুঝতে হবে, বিশ্বকাপ জিততে গেলে রোহিত ও কোহলির মতো কিংবদন্তির খেলা উচিত।