নান্নু বলেন, প্রফেশনাল খেলোয়াড় ওদের মতো নিজেদের তৈরি করছে। একটা টুর্নামেন্ট পুরোপুরি না গেলে তো বুঝতে পারবেন না কে কোন স্ট্যান্ডার্ডের মধ্যে আছে। বিপিএলটা একটা আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট। এটা সবার বিরাট একটা প্ল্যাটফর্ম।
বিসিবির প্রধান নির্বাচক আরো বলেন, সামনে বিশ্বকাপ আছে। যদি এই টুর্নামেন্টগুলো ভালো খেলে তাহলে সেখানে তারা ভালো খেলতে পারবে। আশা করি সবাই এখানে নিজেকে মেলে ধরবে।
.png)
দশম আসরে এসেও চ্যালেঞ্জের মুখে বিপিএল। দলগুলোর অধিনায়ক এখনো অজানা। রংপুর ছাড়া অনুশীলনের জন্য বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর ঠিকানা হোম অব ক্রিকেট। বিদেশিদের নিয়ে স্বচ্ছ ধারণা নেই।
ফরচুন বরিশালের কোচ মিজানুর রহমান এ বিষয়ে বলেন, আনঅফিসিয়ালি হয়তো বলা হয়েছে। অফিসিয়ালি বলা হয়েছে কিনা আমি হয়ত জানি না। অনেকেই শুরুর দিকে আসতে পারবে না মাঝখানে আসবে আবার শেষের দিকে আসতে পারবে না। সব দলেই এরকম অবস্থা।