ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপ শুরুর আগেই বাংলাদেশ দলে ধাক্কা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৪, ১৫ জানুয়ারি ২০২৪
বিশ্বকাপ শুরুর আগেই বাংলাদেশ দলে ধাক্কা
ফাইল ছবি

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ যুব দল। যেখানে বড় ধাক্কা খেয়েছে টাইগার যুবারা। ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া যুব বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার কাছে বৃষ্টি আইনে ১১২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার প্রোটোরিয়ায় ওপেনার পুলিন্দু পেরেরার অর্ধ-শতক ও বাকি ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৯ উইকেটে শুরুতে ২৩৮ রান তোলে শ্রীলংকা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে সেরা পারফর্মার ছিলেন লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকি।

২৬ রানে সর্বোচ্চ দুই উইকেট নেন ওয়াসি। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রাফিউজ্জামান রাফি। বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য নির্ধারিত হয় ৩৬.২ ওভারে ২৩২।  

Advertisement

লংকান বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন বাংলাদেশের ব্যাটাররা।  নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১১৯ রানে থামে টাইগার যুবাদের ইনিংসে। সর্বোচ্চ ২৬ রান আসে জিশান আলমের ব্যাট থেকে। আর কেউ ২০ রানের কোটাও পূরণ করতে পারেননি।

শ্রীলংকার হালামবাগে ২৮ রানে তিন উইকেট লাভ করেন। দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার (১৭ জানুয়ারি)। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!