ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অধিনায়ক হিসেবে যাকে দেখতে চান তামিম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৪, ১৬ জানুয়ারি ২০২৪
অধিনায়ক হিসেবে যাকে দেখতে চান তামিম
তামিম ইকবাল

বিপিএলের দশম আসরের অন্যতম ফ্র্যাঞ্জাইজি ফরচুন বরিশালকে বাংলাদেশ জাতীয় দলের সংক্ষিপ্ত ভার্সন বললে বোধ হয় অত্যুক্তি হবে না। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকাররা এবার দলটিতে আছেন।

এ অবস্থায় বরিশালের নেতৃত্বে কাকে দেখা যাবে, তা নিয়ে একটা দ্বিধান্বিত পরিবেশ ছিল। তবে সোমবার বরিশাল কোচ মিজানুর রহমান বাবুল বলেছিলেন- এবারের আসরে তামিমই অধিনায়কত্ব করবে। একদিন না পেরোতেই মিরাজের কণ্ঠে এলো ভিন্ন আওয়াজ!

মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বরিশালের অধিনায়কত্ব প্রসঙ্গে মিরাজ বলেন, ‘একটা জিনিস দেখেন আমি এখনও কোনো কিছু জানিনা। এটা সম্পূর্ণ টিম মালিকের সিদ্ধান্ত, সে কিভাবে চায়। আর তামিম ভাই আমাকে বলেছিল যে তুই করলে ভালো হয়। সে চাচ্ছে যে আমিই করি। তারপর টিম ও মালিকের সিদ্ধান্ত।’

Advertisement

এই টাইগার অলরাউন্ডার আরো বলেন, ‘বিশ্বকাপের আগে বিপিএলটা হচ্ছে। এটা অবশ্যই ভালো একটা সুযোগ থাকবে, ভালো প্রস্তুতি নেয়া যাবে। বিশ্বকাপের আগে আমরা যদি এরকম একটা টুর্নামেন্ট খেলি, আমাদের বিরাট একটা সুবিধা থাকবে। এখানে পারফর্ম করলে বিশ্বকাপে গিয়ে খেলাটা সহজ হবে।’

মিরাজ এরপর বলেন, ‘গত বছর যেমন বিপিএল থেকে অনেক ভালো ভালো ক্রিকেটার এসেছে, নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়রা পারফর্ম করেছে। ওদের জন্য এরপর আন্তর্জাতিক ক্রিকেটে খেলাটাও একটু সহজ হয়ে গেছে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!