ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এবার পিএসএল থেকে সরে দাঁড়ালেন রশিদ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৭, ২৬ জানুয়ারি ২০২৪
এবার পিএসএল থেকে সরে দাঁড়ালেন রশিদ
ফাইল ছবি

পিঠের চোটের কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন আফগানিস্তানে তারকা স্পিনার রশিদ খান। এজন্য বিগব্যাশ থেকেও সরে দাঁড়ান তিনি। এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকেও সরে দাঁড়ালেন এই ক্রিকেটার।

আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া আসরে রশিদকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল আগেই। তবুও গত ডিসেম্বরের ড্রাফটের আগে তাকে সিলভার ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে ধরে রাখে লাহোর। পরের আসরেও যেন এই স্পিনারকে ধরে রাখা যায়, এই পরিকল্পনায় হয়তো সিদ্ধান্তটি নিয়েছে তারা।

লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলের সবশেষ তিন আসরে খেলেন রশিদ। গত দুই আসরে ফ্র্যাঞ্চাইজিটির শিরোপা জয়ে বড় অবদান ছিল তার। ২০২২ আসের ৯ ম্যাচে ধরেন ১৩ শিকার। গতবার ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে ছিলেন আসরের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি।

Advertisement

গত নভেম্বর থেকেই বাইশ গজের বাইরে আছেন রশিদ খান। মূলত পিঠের চোটের জন্য ছুরি-কাঁচির নিচে যেতে হয় তাকে। ভারতের বিপক্ষে আফগানিস্তানের সবশেষ টি-২০ সিরিজের দলে ছিলেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। দলের সঙ্গে ভারতেও যান, কিন্তু ফিট না থাকায় খেলতে পারেননি কোনো ম্যাচ।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আইপিএলের আগে পুরোপুরি ফিট হয়ে যাবেন রাশিদ। সব কিছু ঠিক থাকলে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে গুজরাট টাইটান্সের হয়ে খেলবেন তিনি। আইপিএলের আগে আফগানিস্তানের হয়েও কয়েকটি ম্যাচ খেলার সম্ভাবনা আছে তার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: রশিদ খান
লিংক সফলভাবে কপি হয়েছে!