ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লিগস কাপের সূচি চূড়ান্ত, মেসিদের প্রতিপক্ষ যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫০, ১ ফেব্রুয়ারি ২০২৪
লিগস কাপের সূচি চূড়ান্ত, মেসিদের প্রতিপক্ষ যারা
ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন লিওনেল মেসি। গত মৌসুমের মাঝামাঝিতে ক্লাবটিতে যোগ দিয়েই লিগস কাপ শিরোপা জেতে মেসির দলটি। এবার লড়াইটা শিরোপা ধরে রাখার।

বুধবার লিগস কাপ ২০২৪ এর ১৫টি গ্রুপ ঘোষণা করা হয়। গ্রুপগুলো দুটি ভৌগলিক অঞ্চলে (পূর্ব এবং পশ্চিম) বিভক্ত করা হয়েছে। যেখানে গ্রুপ পূর্ব ৩-এ খেলবে মেসির ক্লাব মায়ামি। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব টাইগার্স ও ক্লাব পুয়েবলা। 

লিগস কাপের সূচি। ছবি- সংগৃহীতএবারের লিগস কাপে মোট ৪৭টি ক্লাব অংশ নিচ্ছে। শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে সরাসরি টিকেট পেয়েছে এমএলএস এবং লিগা এমএক্সের দুই চ্যাম্পিয়ন কলম্বাস ক্রু এবং আমেরিকা। বাকি ৪৫টি দলকে ১৫টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে থাকা তিনটি দল থেকে দুটি দল জায়গা করে নিবে নকআউট পর্বে।

Advertisement

আগামী ২৬ জুলাই থেকে শুরু হবে লিগস ক্লাব। এক মাস ব্যাপী এই আসর ২৫ আগস্ট ফাইনাল দিয়ে শেষ হবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!