ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠালো ঢাকা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৪, ২ ফেব্রুয়ারি ২০২৪
টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠালো ঢাকা
ছবি- সংগৃহীত

দশম বিপিএলে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে সিলেট স্ট্রাইকার্স। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি তারা। অন্যদিকে, জয় দিয়ে আসর শুরু করলেও হারের হ্যাটট্রিক করে ধুঁকছে দুর্দান্ত ঢাকা।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। এতে আগে ব্যাট করবে সিলেট।

ম্যাচটিতে সিলেটের নিয়মিত অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা খেলছেন না। এতে দলটির দায়িত্ব কাঁধে উঠেছে মোহাম্মদ মিথুনের।

Advertisement

সিলেট একাদশ: মোহাম্মদ মিথুন (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান, জাকির হাসান, আরিফুল হক, রায়ান বার্ল, সামিত প্যাটেল, নাঈম হাসান, বেনি হাওয়েল, রেজাউর রহমান রাজা ও রিচার্ড এনগারাভা।

ঢাকা একাদশ: মোসেদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম, নাইম শেখ, ইরফান শুক্কুর, সাইফ হাসান, গুলবাদিন নাঈব, উসমান কাদির, আলেক্সান্ডার রস ও সাইম আইয়ুব।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!