ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

উরুগুয়েকে পাত্তাই দিলো না ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৩, ৫ ফেব্রুয়ারি ২০২৪
উরুগুয়েকে পাত্তাই দিলো না ব্রাজিল
ছবি- সংগৃহীত

চলতি বছরের জুলাইয়ে শুরু হবে প্যারিস অলিম্পিক। যেখানে অংশ নেয়ার দৌড়ে বেশ ভালোভাবেই লড়াই করছে ব্রাজিল। অন্যদিকে একই বছরের জুনে মাঠে গড়াবে কোপা আমেরিকা। এই টুর্নামেন্টকে ঘিরে ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। 

দুই জনপ্রিয় টুর্নামেন্টের আগে শুরু হয়ে গিয়েছে কোপা আমেরিকা ফুটসালের, যেখানে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে ব্রাজিল। রোববার উরুগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে তারা। ব্রাজিলের হয়ে এদিন গোল করেন দিয়েগো, পিথু, আর্থার এবং রাফা।

ম্যাচটিতে প্রথমার্ধে দুই দলই সমানতালে লড়াই করেছে। ব্রাজিল বেশ কয়েকটি ভালো আক্রমণ করলেও সেগুলো প্রতিহত করে দেয় উরুগুয়ের ডিফেন্ডাররা। ম্যাচের প্রথম গোলের দেখা মিলে প্রথমার্ধের শেষ মুহূর্তে। ব্রাজিলকে ১-০ গোলে এগিয়ে দেন দিয়েগো। সেই লিড ধরে রেখেই বিরতিতে যায় তারা। 

Advertisement

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফিরে উরুগুয়ে। ১-১ সমতায় ফিরে ম্যাচ। তবে সেই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি উরুগুয়ে। ব্রাজিলের হয়ে দ্বিতীয় গোলটি করেন পিথু। ম্যাচের বাকি সময় আর্থার এবং রাফা গোলের দেখা পেলে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!