ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তাওহিদ হৃদয়ের সেঞ্চুরিতে টানা ৭ম হার ঢাকার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২৩:০০, ৯ ফেব্রুয়ারি ২০২৪
তাওহিদ হৃদয়ের সেঞ্চুরিতে টানা ৭ম হার ঢাকার
ছবি: সংগৃহীত

বিপিএলে দুর্দান্ত ঢাকার খারাপ সময় যেন পিছুই ছাড়ছে না। জয় দিয়ে আসর শুরু করলেও পরের ৬ ম্যাচে টানা হেরেছে দলটি।

এদিকে নিজেদের অষ্টম ম্যাচে ব্যাটাররা লড়াইয়ের পুঁজি এনে দিলেও বোলারদের প্রতিরোধ গড়তে দেননি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটার তাওহিদ হৃদয়। তার বিধ্বংসী সেঞ্চুরিতে টানা ৭ম হারের স্বাদ পেয়েছে ঢাকা।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকার দেওয়া ১৭৫ রান তাড়ায় নেমে ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় কুমিল্লা।

Advertisement

টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে দলকে জিতিয়ে ক্রিজে অপরাজিত থাকেন হৃদয়।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!