ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে খরচ কমেছে: ফিফা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে খরচ কমেছে: ফিফা
ফাইল ছবি

গত বছর জানুয়ারিতে ইংলিশ ক্লাবগুলো শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে যে পরিমাণ অর্থ ব্যয় করেছিল, এবার তার পরিমাণ প্রায় ৮০ শতাংশ কমে গেছে বলে এক প্রতিবেদনে প্রকাশ করেছে ফিফা।

ফিফা জানিয়েছে, পুরুষ ও নারী ফুটবলে আন্তর্জাতিক ট্রান্সফারের সংখ্যার দিক থেকে রেকর্ড হয়েছে। সব মিলিয়ে ৫০৭৩ জন খেলোয়াড় এক দেশ থেকে অন্য দেশে গেছে।

কিন্তু এক্ষেত্রে ইংলিশ ক্লাবগুলো তাদের ঐতিহ্যের বাইরে গিয়ে ট্রান্সফার মার্কেটে নিষ্ক্রিয় থেকে বিস্ময়ের জন্ম দিয়েছে। 

Advertisement

প্রিমিয়ার লিগের লাভ ও স্থায়ীত্ব আইনের (পিএসআর) সঙ্গে ইংলিশ ক্লাবগুলোর অস্তিত্ব জোড়ালোভাবে জড়িত। এই আইন ভঙ্গের কারণে এইর মধ্যে এভারটনের ১০ পয়েন্ট কেটে নেয়া হয়েছে।

আবারো তারা শাস্তির শঙ্কায় রয়েছে। এবার তাদের সঙ্গে যোগ হয়েছে নটিংহ্যাম ফরেস্ট। ফরাসি ক্লাবগুলো গত মাসে ট্রান্সফার উইন্ডোতে ২৯১.৯ মিলিয়ন ডলার ব্যয় করেছে।

ফিফা আরো জানিয়েছে গত বছরের জানুয়ারির তুলনায় এবারের ট্রান্সফার মার্কেটে সর্বমোট ব্যয়ের পরিমান ৮.২ শতাংশ কমেছে। এবার ব্যয় হয়েছে ১.৪৬ বিলিয়ন মার্কিন ডলার।

তারপরও এই পরিমাণ জানুয়ারির যেকোন ব্যয়ের তুলনায় দ্বিতীয় সর্বোচ্চ। তবে ফিফা নিশ্চিত করেছে নারী ফুটবলে ২.১ মিলিয়ন ডলার ট্রান্সফার বাবদ ব্যয় করা হয়েছে। যা গত বছরের তুলনায় আড়াই গুণ বেশি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!