শর্তটি হচ্ছে- কেবল এমবাপ্পেই নয়, তার ছোট ভাই ইথান এমবাপ্পের সঙ্গেও চুক্তি করতে হবে রিয়ালের। এরই মধ্যে ইথানের পিএসজির মূল দলেও অভিষেক হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘ওকেদায়ারিও’ ও ‘এল চিরিঙ্গুইতো’ এই তথ্য জানিয়েছে।
তারা বলছে, ফরাসি তারকার ছোট ভাই ইথানও বার্নাব্যুর ক্লাবটির সঙ্গে চুক্তিতে যেতে পারেন। এমবাপ্পের মতো পিএসজির সঙ্গে ইথানের চুক্তিও শেষ হবে ৩০ জুন। আর এজন্য খুব করে রিয়ালের কাছে এমবাপ্পের পরিবারের দাবি- একসঙ্গে যেন দুজনকে নেয়া হয়।
.png)
কয়েক সপ্তাহ বিষয়টি নিয়ে চিন্তাভাবনার পর রিয়ালও রাজি হয়েছে বলে জানিয়েছেন সংবাদকর্মী এদুয়ার্দো ইন্ডা। বর্তমানে পিএসজির রিজার্ভ বেঞ্চে আছেন ইথান এমবাপ্পে। এর আগে ক্লাবটির জার্সিতে যুব প্রতিযোগিতায় খেলেছেন, এরপর তিনি মূল দলের হয়ে অনুশীলনের সুযোগ পান।
গত বছরের ২০ ডিসেম্বর সিনিয়র দলে ইথানের অভিষেক হয়। ফ্রেঞ্চ চ্যাম্পিয়নশিপে সেদিন পিএসজি ৩-১ গোলে জয় পেয়েছিল। কোচ লুইস এনরিকে তাকে কয়েকটি ম্যাচে সুযোগ দিয়েছিলেন। তবে ১৬ বছর বয়সী ইথান এখনও পিএসজির অনূর্ধ্ব-১৯ দলের সদস্য।
ছোট ভাইয়েরও দলবদলের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই চলতি মৌসুম শেষে রিয়ালের সঙ্গে এমবাপ্পে চুক্তিতে যাবেন বলে জানিয়েছে আরেক সংবাদমাধ্যম মার্কা। তারা বলছে, ফরাসি তারকা এই বছরের মাঝামাঝি বা জুলাইয়ে যোগ দেবেন কার্লো আনচেলত্তির ডাগআউটে।
এর মাধ্যমে হতে যাচ্ছে কয়েক বছরের সবচেয়ে বড় চলমান দলবদল নাটকের অবসান। ২০১৭ সালে মোনাকো থেকে ধারে পিএসজিতে আসেন এমবাপ্পে। এরপর তাকে পুরোপুরি কিনে নেয় প্যারিসের ক্লাবটি। এখন পর্যন্ত ব্লুজদের জার্সিতে তিনি ২৪৪ গোল করেছেন।
এরই মধ্যে পিএসজির ক্লাব ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এমবাপ্পে। ফ্রান্সের হয়েও পেয়েছেন সাফল্য। একবার বিশ্বকাপ এবং একবার উয়েফা নেশন্স লিগ জয় করেছেন ২৫ বছরের এই তারকা ফরোয়ার্ড।