ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

কুমিল্লার বিপক্ষে বল হাতে বরিশালের আধিপত্য

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৮, ১ মার্চ ২০২৪
কুমিল্লার বিপক্ষে বল হাতে বরিশালের আধিপত্য
ছবি: সংগৃহীত

শুরু হয়েছে বিপিএলের দশম আসরের ফাইনাল। শিরোপার লড়াইয়ে বল হাতে দারুণ শুরু করেছে ফরচুন বরিশাল। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা রান করতে রীতিমতো ধুঁকছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে পাঁচ উইকেটে ৯৯ রান সংগ্রহ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আজ টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। কুমিল্লার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন সুনীল নারিন ও লিটন দাস। প্রথম ওভারেই মাত্র ৫ রানে আউট হন নারিন।

Advertisement

কুমিল্লার ইনফর্ম ব্যাটার তাওহীদ হৃদয় আজ বেশিক্ষণ টিকতে পারেননি। ব্যক্তিগত ১৫ রানে সাজঘরে ফেরেন তিনি। প্রথম কোয়ালিফায়ার জয়ের নায়ক ও কুমিল্লার অধিনায়ক লিটন দাসও আজ ব্যর্থ। ফেরেন মাত্র ১৬ রানে।

বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন জনসন চার্লস। তবে এ ক্যারিবিয়ান ব্যাটারও ১৫ রানের বেশি করতে পারেননি। ব্যক্তিগত ৩ রানে রান আউট হয়েছেন মঈন আলী। জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন এখন দলকে এগিয়ে নিচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!