ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জাতীয় দলের জন্য নতুন ট্রেইনার নিয়োগ দিল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০০, ২ মার্চ ২০২৪
জাতীয় দলের জন্য নতুন ট্রেইনার নিয়োগ দিল বিসিবি
ফাইল ছবি

ভারত বিশ্বকাপে ভরাডুবির পর বাংলাদেশ দলে বেশ কিছু পরিবর্তন আসে। জাতীয় দলের বেশ কয়েকজন কোচিং স্টাফ নিজ থেকে বিদায় নেন। বিশেষ করে পেস বোলিং কোচ, ট্রেইনার ও ভিডিও এনালিস্ট। বছরের শেষ দিকে নিউজিল্যান্ডে সিরিজে সাময়িকভাবে কাজ চালিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার (১ মার্চ) দশম বিপিএলের পর্দা নেমেছে। এবার শুরু হচ্ছে টাইগারদের জাতীয় দলের ব্যস্ততা। শ্রীলংকার বিপক্ষে টি-২০ সিরিজ দিয়েই ২০২৪ সালের আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হবে শান্ত-লিটনদের। আসন্ন এই সিরিজের আগে অবশ্য নতুন করে ব্যাটিং কোচ, পেস বোলিং কোচ নিয়োগ দিয়েছে বিসিবি।

এবার একই সঙ্গে নতুন করে ট্রেইনার হিসেবে নিয়োগ পেয়েছেন ইফতেখার ইসলাম ইফতি। বিসিবির সঙ্গে চুক্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইফতি নিজেই। সবশেষ বিপিএলে তিনি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ট্রেইনার। এর আগে বাংলাদেশ দলের হয়ে এই পদে সবশেষ ছিলেন বিদেশি নিক লি। 

Advertisement

এদিকে জাতীয় দলের ভিডিও এনালিস্ট হিসেবে নিউজিল্যান্ডে সিরিজে অন্তবর্তীকালীন মোহসীন শেখকে নিয়েছিল বিসিবি। তবে নতুন করে তার সাথে চুক্তির কোনো তথ্য জানা যায়নি। যে কারণে শ্রীলংকা সিরিজে কে থাকবেন এ দায়িত্বে সেটা অজানা।

এছাড়া এইচপির প্রধান কোচ ডেভিড হেম্প এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তিনি দায়িত্ব সামলাবেন ব্যাটিং কোচের। এছাড়া আন্দ্রে আডামস পেয়েছেন নতুন করে পেস বোলিংয়ের দায়িত্বে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!