ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অদ্ভুত কারণে বিশ্রাম চান না পাকিস্তানের ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৮, ৮ মার্চ ২০২৪
অদ্ভুত কারণে বিশ্রাম চান না পাকিস্তানের ক্রিকেটাররা
নাসিম শাহ। ছবি- ইএসপিএন ক্রিকইনফো

কাঁধের ইনজুরিতে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। একই কারণে ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি তার। তবে পুনর্বাসন প্রক্রিয়া শেষে আবারো মাঠের ক্রিকেটে ফিরেছেন। খেলছেন পাকিস্তান সুপার লিগ। এরই মধ্যে জাতীয় দল নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ডানহাতি এ পেসার।

তিনি বলেন, ওয়ার্কলোড সামলানোর জন্য বিশ্রাম চাইলেই চিরতরে বিশ্রাম দেওয়া হয় বলে মন্তব্য করেছেন এই পেসার। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ শেষে এমন মন্তব্য করেন তিনি।

নাসিমের কথায়, ‘দুঃখজনক হলেও পাকিস্তানের ক্রিকেট সংস্কৃতি ভিন্ন ধরনের। এখানে নতুন আসা খেলোয়াড়রা এক-দুই ম্যাচে নৈপুণ্য দেখালেই নিয়মিত একাদশের খেলোয়াড়রা দলে তাদের জায়গা নিয়ে সন্দিহান হয়ে পড়েন। এই শঙ্কার জন্যই তারা এক ম্যাচও বিশ্রামে যেতে ভয় পান।’ 

Advertisement

কেন বিশ্রামে যেতে ভয় পান সেটাও বললেন পাকিস্তানের পেস আক্রমণের অন্যতম ভরসা এই তারকা, ‘আপনি যদি বিশ্রামে যান, হতে পারে চিরতরের জন্যই জায়গা হারিয়ে ফেললেন। তখন আজীবন বিশ্রামই করে যেতে হবে।’

উল্লেখ্য, কিছুদিন আগেই ওয়ার্কলোড সামলাতে এক সিরিজ থেকে বিশ্রাম চাওয়ায় ব্যাপক সমালোচিত হন দেশটির তারকা পেসার হারিস রউফ। এর পর কেন্দ্রীয় চুক্তি থেকে তাকে বাদ দেয় পিসিবি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!