ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজ ২০২৪

হেনরির তোপের পর ল্যাথামের লড়াইয়ে কিউইদের লিড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১২, ৯ মার্চ ২০২৪
হেনরির তোপের পর ল্যাথামের লড়াইয়ে কিউইদের লিড
ছবি- সংগৃহীত

ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বোলিং তোপে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড। ১৬২ রান তুলতেই গুটিয়ে যায় স্বাগতিক কিউইরা। তবে প্রথম দিনের মেষ বেলায় অজিদের তিন উইকেট নিয়ে স্বাগতিকদের ম্যাচে টিকিয়ে রাখেন ম্যাট হেনরি। আর আজ সকালে তো বল হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন এ ডানহাতি পেসার।

সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে আরো ৪ উইকেট নিজের ঝুলিতে পুরেছেন হেনরি। তার আগুনে বোলিংয়ে ৯৪ রানের লিড নিতেই সব উইকেট খুইয়ে বসে অজিরা।

হেনরির সাত উইকেটের পর রয়েসয়ে শুরু করে কিউইরা। শুরুতে হোঁচট খেলেও সেই ধাক্কা সামলে দলকে দিশা দেখান টম ল্যাথাম ও কেন উইলিয়ামসন। তাদের জোড়া ফিফটিতে লিড নেয় স্বাগতিকরা। যদিও ফিফটির ইনিংস লম্বা করতে পারেননি উইলিয়ামসন। তার বিদায়ের পরও ব্যাট হাতে লড়াই চালিয়ে যাচ্ছেন ল্যাথাম।

Advertisement

ক্রাইস্টচার্চে শনিবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে লড়াই বেশ জমে উঠার আভাস মিলছে। পেসারদের জন্য বেশ ভালো পিচে হাতে ৮ উইকেট নিয়ে ৪০ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ১৬২ রানের জবাবে ২৫৬ রান করতে পারে অজিরা। এরপর ২ উইকেটে ১৩৪ রান নিয়ে দিন শেষ করেছে কিউইরা। ল্যাথাম অপরাজিত আছেন ৬৫ রানে। উইলিয়ামসন ৫১ রান করে আউট হওয়ার পর ১১ রান নিয়ে ক্রিজে আছেন রাচিন রবীন্দ্র।

৯৪ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরুর পর তৃতীয় ওভারেই উইল ইয়ংকে হারায় নিউজিল্যান্ড। এরপরই দারুণ প্রতিরোধ গড়েন দুই অভিজ্ঞ ল্যাথাম-উইলিয়ামসন।

১০৫ রানের জুটির পর একদম শেষ বিকেলে সাবেক কিউই অধিনায়ককে বোল্ড করে দেন অজি কাপ্তান। তৃতীয় উইকেটে পরে ২৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন পার করেছেন ল্যাথাম-রাচিন।

ক্রাইস্টচার্চের উইকেটে চতুর্থ ইনিংসে রান তাড়া করা হতে পারে বেশ চ্যালেঞ্জের। অস্ট্রেলিয়াকে অন্তত আড়াইশ রানের লক্ষ্য দিতে পারলে ম্যাচ জেতার প্রবল সম্ভাবনা তৈরি করবে নিউজিল্যান্ড।

ওয়েলিংটনে প্রথম টেস্টে বড় জয়ে সিরিজে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!