ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ

পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৮, ১০ মার্চ ২০২৪
পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশের মেয়েরা
ফাইল ছবি

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা। যেখানে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার বিকেল সোয়া ৩ টায় নেপালের কাঠমান্ডুতে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে ভারতের হয়ে একটি গোল করেন আনুশকা।

ম্যাচের চতুর্থ মিনিটেই ভারতকে এগিয়ে নেন আনুশকা। সতীর্থের লম্বা পাস থেকে বল সংগ্রহ করেই কোনাকুনি শটে বাংলাদেশের জালে বল পাঠিয়ে দেন তিনি। এর মিনিট আটেক পরেই আবারো বাংলাদেশের ডেরাই আক্রমণ চালায় ভারত। তবে সে যাত্রাই বেঁচে যায় সাইফুল বারী টিটুর শিষ্যরা।

Advertisement

এরপর ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে অর্পিতারা। কিন্তু বেশ কয়েকবার সুযোগ তৈরি করেও ব্যর্থ হয় বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের ৪১তম মিনিটে ফ্রি কিক পেলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ভারতের শক্ত রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় টিটুর শিষ্যরা। এরপরেই কর্নার কিক থেকে ভারতের ডি-বক্সে আক্রমণ চালায় সাথী-ফাতেমারা। কিন্তু দারুণ দক্ষতায় দলকে বিপদ থেকে রক্ষা করে এলিজাবেথ-রুপশ্রীরা। 

শেষ পর্যন্ত কোনো গোল না হওয়ায় ১-০ গোলে পিছিয়ে থেকে বিরিতিতে যায় অর্পিতার দল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!