ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৪, ১২ মার্চ ২০২৪
জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই
ফাইল ছবি

রোববার অ্যানফিল্ডে লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচটি ড্র হয়েছে। যার মাধ্যমে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই এখন তিন দলের মধ্যে জমে উঠেছে। মৌসুম শেষ হতে বাকি রয়েছে আর মাত্র ১০ ম্যাচ।

লিভারপুল, সিটির এই ড্রয়ে আর্সেনাল টেবিলের শীর্ষে উঠে এসেছে। ফলে লড়াই আরো জমে উঠেছে। ২০১৪ সালের পর এই প্রথমবারের মত ২৮ ম্যাচ পর শীর্ষ তিন দল মাত্র এক পয়েন্টে একে অপরের থেকে পিছিয়ে রয়েছে।

শীর্ষ এই তিন দলই এফএ কাপের কোয়ার্টার ফাইনাল ও আন্তর্জাতিক বিরতির কারণে লিগে আপাতত মাঠে নামছে না। বিরতি কাটিয়ে ফিরে এসে আগামী ৩১ মার্চ রোববার লিভারপুল ব্রাইটনের বিপক্ষে ও আর্সেনাল বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে। 

Advertisement

প্রতিপক্ষ যেই হোক না কেন, বাকি থাকা প্রতিটি ম্যাচই এখন সমান গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে ২৮ ম্যাচ ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। শেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই তারা জয়ী হয়েছে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল।

সর্বশেষ পাঁচ ম্যাচে লিভারপুল দুটিতে ড্র ও তিনটিতে জয়ী হয়েছে। এই দুই দলের থেকে এক পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে থাকা সিটি গত পাঁচ ম্যাচের চারটিতে জয় ও একটিতে ড্র করেছে। ৩৮ ম্যাচ পর দলের পয়েন্ট যদি সমান হয় তবে গোল ব্যবধানে শিরোপা নির্ধারিত হবে। 

লিভারপুলের বাকি ম্যাচগুলোর প্রতিপক্ষ মার্চে ব্রাইটন, এপ্রিলে শেফিল্ড ইউনাইটেড, ম্যানচেস্টার ইউনাইটেড, ক্রিস্টাল প্যালেস, ফুলহ্যাম, ওয়েস্ট হ্যাম এবং মে’তে টটেনহ্যাম, অ্যাস্টন ভিলা ও উল্ফস।

এদিকে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ আর্সেনাল, অ্যাস্টন ভিলা, ক্রিস্টাল প্যালেস, লুটন সিটি, টটেনহ্যাম, নটিংহ্যাম ফরেস্ট, উল্ফস, ফুলহ্যাম ও ওয়েস্ট হ্যাম।

বাকি ম্যাচগুলোতে আর্সেনাল খেলবে ম্যানচেস্টার সিটি, লুটন, ব্রাইটন, অ্যাস্টন ভিলা, উল্ফস, টটেনহ্যাম, বোর্নমাউথ, ম্যানচেস্টার ইউনাইটেড ও এভারটনের বিপক্ষে।

টানা চার মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের লক্ষ্যে আরো একবার বড়দিন পরবর্তী সময়ে পেপ গার্দিওলার সিটি নিজেদের প্রমাণ করে চলেছে। ডিসেম্বরে অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে পরাজিত হবার পর ১৩ লিগ ম্যাচের ১০টিতেই জয়ী হয়েছে তারা।

এদিকে ফেব্রুয়ারিতে আর্সেনালের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুল ৪-১ গোলে জয়ী হয়। এ বছর এটাই অলরেডদের লিগের নয় ম্যাচে একমাত্র পরাজয়। ইয়ুর্গেন ক্লপের দল ব্যস্ত সূচিতে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে কিনা তা সময়ই বলে দেবে। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!