চোট পেয়ে হাসপাতালে জাকের আলী
ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলংকা। ম্যাচটিতে বদলি ক্রিকেটার হিসেবে ফিল্ডিংয়ে নেমেছিলেন জাকের আলী। আর মাঠে নেমেই চোট পেয়েছেন।
সোমবার চট্টগ্রামের শ্রীলংকা ইনিংসের শেষ ওভারে ফিল্ডিংয়ের সময় ক্যাচ নিতে গিয়ে এনামুল হক বিজয়ের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন জাকের। এরপরেই স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেয়া হয়। তবে অসুস্থ হয়ে পড়ায় নেয়া হয়েছে হাসপাতালে তাকে। যদিও জাকেরের অসুস্থতা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
তাসকিন আহমেদের করা শেষ ওভারে বড় শট খেলতে গিয়েছিলেন লঙ্কান ব্যাটার প্রমোদ মাদুশান। শর্ট বলে ক্যাচ তুলেছিলেন তিনি। সেটি নেয়ার পথে সংঘর্ষ হয়ে গেল এনামুল ও বদলি ফিল্ডার জাকেরের। এনামুল অবশ্য বল হাতছাড়া করেননি। বাধ্য হয়েই ডাকতে হলো স্ট্রেচার। মাঠ ছাড়তে হয় জাকেরকে।
.png)
এনামুলের সঙ্গে সংঘর্ষের কারণে বুকে আঘাত পান জাকের। পরে স্ট্রেচারে করে মাঠ থেকে বের হতে হয় তাকে। পরবর্তীতে মাঠ থেকেই অ্যাম্বুলেন্সে তাকে পাঠানো হয়েছে হাসপাতালে।
এর আগে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়ে উঠে গেছেন সৌম্য সরকারও। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে আঘাত পেয়েছিলেন এই অলরাউন্ডার। প্রথমে হাঁটুতে ব্যথা মনে হলেও, পরে জানা যায় ঘাড়েও চোট পেয়েছেন তিনি। মূলত তার বদলি হিসেবে মাঠে এসেছিলেন জাকের আলী।