ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ ২০২৪

থিতু হয়ে ফিরলেন হৃদয়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৯, ১৮ মার্চ ২০২৪
থিতু হয়ে ফিরলেন হৃদয়
তাওহীদ হৃদয়

সিরিজ জেতার লক্ষ্যে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। যেখানে লঙ্কানদের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে উইকেটে থিতু হয়েও সাজঘরে ফিরলেন তাওহীদ হৃদয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২১.৩ ওভারে তিন উইকেটে ১০৫ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ২৩৫ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। জয়ের জন্য বাংলাদেশের এখন প্রয়োজন ১৩১ রান।

Advertisement

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন এনামুল হক বিজয় ও তানজিদ হাসান তামিম। লক্ষ্য তাড়ায় বিজয় রয়েসয়ে খেললেও আগ্রাসী ব্যাটিং করছেন তামিম। তাতে সফলও বাঁহাতি এ ব্যাটার।

ম্যাচের নবম ওভারে এ জুটি ভাঙেন লাহিরু কুমারা। তাকে উড়ে মারতে গিয়ে এক্সট্রা কভারে ফার্নান্দোর তালুবন্দী হন বিজয়। তার বিদায়ে ভেঙে যায় ৫০ রানের উদ্বোধনী জুটি।

পরে বাইশ গজে আসেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে উইকেটে থিতু হওয়ার আগেই সাজঘরে ফেরেন তিনি।

অল্প সময়ের ব্যবধানে দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে বাংলাদেশ। পরে উইকেটে এসে তামিমের সঙ্গে জুটি গড়েন তাওহীদ হৃদয়। তাদের দুজনের ব্যাট থেকে আসে ৪৯ রান।

ম্যাচের ২২তম ওভারে কুমারার শর্ট লেংথের বলে ব্যাকওয়ার্ড স্কয়ারে মাদুশানের তালুবন্দী হন হৃদয়। আউট হওয়ার আগে ২২ করেন তিনি।

এরপর ক্রিজে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন তামিম।

এর আগে টস জিতে আগে ব্যাট করে শ্রীলংকা। দলটির হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন আভিস্কা ফার্নান্দো ও পাথুম নিশাঙ্কা। তবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তারা দুজনই। লঙ্কানদের দুই ওপেনারকে সাজঘরের পথ দেখান তাসকিন আহমেদ।

পরে সাদিরা সামারাবিক্রমার সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন লঙ্কান দলপতি কুশল মেন্ডিস। কিন্তু সাদিরা (১৪) সেটি সম্ভব হয়নি। তবে চারিথ আসালঙ্কার সঙ্গে ৩৩ রানে জুটি গড়েন শ্রীলংকা অধিনায়ক। তবে রিশাদের ঘূর্ণিতে মেন্ডিস বিদায় নিলে ভেঙে যায় তাদের জুটি।

অপরপ্রান্তে হাল ধরে দলীয় রানের চাকা সচল রাখেন আসালঙ্কা। তবে ভয়ংকর হয়ে ওঠা এ ব্যাটারের উইকেট শিকার করেন মুস্তাফিজ। আউট হওয়ার আগে ৩৭ করেন আসালঙ্কা।

এরপর আসা-যাওয়ার মধ্যে ছিলেন লঙ্কান ব্যাটাররা। তবে শেষ পর্যন্ত দলের হাল ধরেন জেনিথ লিয়ানাগে। দলীয় রানের চাকা ঘোরানোর সঙ্গে সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। এ সময় তাকে যোগ্য সঙ্গ দেন মহেশ থিকশানা। এই জুটিতে ভর করে শ্রীলংকার ইনিংস থামে ২৩৫ রানে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। এছাড়াও দুটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!