ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ধর্ষণ মামলায় গ্রেফতার ব্রাজিল তারকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:১৮, ২২ মার্চ ২০২৪
ধর্ষণ মামলায় গ্রেফতার ব্রাজিল তারকা
ছবি- সংগৃহীত

ধর্ষণ মামলায় ৯ বছরের সাজা এড়াতে কত চেষ্টাই না করলেন ব্রাজিলিয়ান ফুটবলার রবিনহো। ইউরোপের দেশ ইতালি থেকে এক রকম পালিয়ে আশ্রয় নিয়েছিলেন নিজ দেশ ব্রাজিলে। কিন্তু তাতে শেষ পর্যন্ত লাভ হলো না সাবেক ম্যানচেস্টার সিটি ও এসি মিলানে খেলা এ ফুটবলারের।

১১ বছর আগের ঘটনায় ৯ বছরের জেলের শাস্তি পেয়েছিলেন নেইমারদের সাবেক সতীর্থ রবিনহো। অবশেষে সেই মামলায় নিজ দেশের পুলিশের হাতেই গ্রেফতার হয়েছেন তিনি। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮ টায় রবিনহোকে সান্তোসের পুলিশ সদর দফতরে নিয়ে যাওয়া হয়। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, সেখানে রবিনহোর শারীরিক পরীক্ষা শেষে তাকে কারাগারে পাঠানো হবে।

Advertisement

ঘটনাটি ২০১৩ সালের। ইতালির এক নাইট ক্লাবে নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় রবিনহোকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছিলেন দেশটির আদালত। কারাভোগ থেকে বাঁচতে তিনি ব্রাজিলে পালিয়ে যান। কারণ, অন্য দেশের সঙ্গে অপরাধী হস্তান্তরের কোনো চুক্তি নেই লাতিন আমেরিকার দেশটির।

ফলে দেশের বাইরে কোনো অপরাধ করে কোনো ব্রাজিলিয়ান নাগরিক নিজ দেশে ফিরতে পারলে তাকে আর হস্তান্তর করে না ব্রাজিল সরকার। কিন্তু রবিনহোর ভাগ্য সুপ্রসন্ন ছিল না। তাকে হস্তান্তর না করলেও ব্রাজিলের জেলেই সাজা ভোগ করতে হবে।

এর আগে রবিনহো ইতালি ছাড়ার পর ব্রাজিলের সরকারকে সাজা দেওয়ার আহ্বান জানিয়েছিল ইতালির সর্বোচ্চ আদালত। এর পরিপ্রেক্ষিতে গত পরশু ব্রাজিল সরকার তাকে গ্রেফতারের নির্দেশ দেয়। এর চব্বিশ ঘণ্টা না পেরোতেই গতকাল বৃহস্পতিবার সান্তোসে নিজ বাড়ি থেকে রবিনহোকে গ্রেফতার করে ফেডারেল পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!